বিজ্ঞাপন

সূর্যকন্যাখ্যাত জয়শ্রী কবির আর নেই

বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের অভিনেত্রী জয়শ্রী কবির মারা গেছেন। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রীর ভাগিনা জাভেদ মাহমুদ।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ১২ জানুয়ারি লন্ডনে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী। জয়শ্রী কবিরের পারিবারিক সূত্রে জানা গেছে, লন্ডনে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। জয়শ্রী কবির অভিনীত কালজয়ী সিনেমা সূর্যকন্যা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটির ৫০ বছর পূর্তি হয়েছে গত বছর। সিনেমাটি পরিচালনা করেছিলেন আলমগীর কবীর।


জয়শ্রী কবির দীর্ঘদিন লন্ডনে বসবাস করতেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজি সাহিত্যের শিক্ষক হিসেবে শিক্ষকতাও করেছেন।

আজ থেকে প্রায় এক দশক আগে জয়শ্রী কবির ঢাকায় এসেছিলেন। এরপর আর তাকে এই দেশে দেখা যায়নি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে—সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, নালিশ, শহর থেকে দূরে।

পড়ুন- রাফসানের দ্বিতীয় বিয়ের পর নীরবতা ভাঙলেন সাবেক স্ত্রী এশা

দেখুন- প্রবাসী পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ, ইসির কাছে ব্যাখ্যা দাবি বিএনপির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন