বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল

এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জোটের দশ দল অপেক্ষা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞাপন

তিনি বলেন, তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বেরিয়ে যাবার ঘোষণার পর জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টায় এ বৈঠক সংক্রান্ত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের বিষয়ে জোটের অবস্থার তুলে ধরেন তিনি।

তিনি বলেন, ‘১১ দলের সমঝোতায় চূড়ান্ত হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনগুলো এখনো ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে দশ দল।’

তবে শেষ পর্যন্ত তারা না এলে ফাঁকা রাখা ৪৭ টি আসনে প্রার্থী দেবার বিষয়টি চূড়ান্ত করবে দলগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি।’
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ইসলামী আন্দোলন যদি শেষমেশ না-ই আসে তবে ফাঁকা রাখা আসনগুলোতে নিজেদের প্রার্থী দেবার ব্যাপারে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আর এ কাজটি করবে ১০ দলের লিঁয়াজো কমিটি।’

পড়ুন: দেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন