বিজ্ঞাপন

ভোটের মাঠে অবৈধ অর্থের ছড়াছড়ি ঠেকাতে না পারলে নির্বাচন সুষ্ঠু হবে না: ইসলামী আন্দোলন

ভোটের মাঠে অবৈধ অর্থের ছড়াছড়ি রুখতে না পারলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না বলে শঙ্কা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সঙ্গে এমন অতীত রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দলটি৷

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীত পরিচয় যাই হোক সকল ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সজাগ থাকতে হবে। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নে সরকারের আন্তরিক অবস্থান ভোটের দিনেও বহাল থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি৷

দেশের বিভিন্ন জায়গায় দলটির নেতাকর্মীরা হামলা ও হুমকির শিকার হচ্ছেন অভিযোগ করে গাজী আতাউর রহমান বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মতো কলঙ্কিত ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে নির্বাচন কমিশন, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সরকার প্রধান ও আলোচিত-হেভিওয়েটরা ভোট দেবেন কোথায়?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন