পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বেতন-বোনাস বকেয়া থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিজ্ঞাপন
বুধবার (১৮ মার্চ) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি এই উদ্বেগ ব্যক্ত করেন। পোস্টে তিনি লিখেছেন, পবিত্র ঈদকে সামনে রেখে অনেক সাংবাদিক ও কর্মচারী এখনও তাদের বেতন, ভাতা এবং ঈদ বোনাস থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি আরও লিখেন, ঈদ আনন্দ ও পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর উৎসব। কিন্তু যারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাদের কষ্ট আমরা বুঝি। যারা প্রতিদিন সত্য তুলে ধরেন ও মানুষের কথা বলেন, তাদের এই অনিশ্চয়তায় রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পড়ুন: বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
আর/


