বিজ্ঞাপন

গণভোট বাতিল হলে সংসদ আইনি ঝুঁকিতে পড়বে: শিশির মনির

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনি হুমকির মুখে পড়বে। তিনি বলেন, “স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।”

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিশির মনির অভিযোগ করেন, গুম প্রতিকার, দুদক সংস্কার এবং সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ ২০টির বেশি অধ্যাদেশ বাস্তবায়নে সরকার আগ্রহী নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হলেও তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে।

তিনি দাবি করেন, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত গণভোট বাতিল হলে সাধারণ নির্বাচনের ফলাফলও বাতিল হয়ে যেতে পারে। তার মতে, সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে এবং ক্ষমতার ভারসাম্য না থাকলে দেশে নতুন করে স্বৈরাচারের ঝুঁকি তৈরি হতে পারে।

পড়ুন: যে কারণে ৯ মাসের কম বয়সী শিশুদের মাঝে হামের প্রকোপ বাড়ছে

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন