গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২২ জম শিশু ভর্তি রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে গত তিন দিনে ২২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হামে আক্রান্ত এই শিশুরা গাজীপুরের বিভিন্ন এলাকা হতে এসে ভর্তি রয়েছেন। গত শনিবার ৬ জন, রোববার ৭ জন, সোমবার ৯ জন ভর্তি হয়েছেন৷ এদের মধ্যে অধিকাংশ গাজীপুর মহানগরী হতে আসা শিশু।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গত ৩ দিনে ২২ জন শিশু ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে। শিশুরা যেনো অপুষ্টিতে না ভোগে ও হামে আক্রান্ত রোগীদের থেকে আলাদা রাখতে হবে।
পড়ুন:বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
দেখুন:পদ্মায় নিখোঁজের ৪৩ ঘণ্টা পর স্কুলছাত্রের ম-র-দে-হ উদ্ধার |
ইমি/


