বিজ্ঞাপন

বিসিবির চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার নতুন সদস্য হলেন যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আঞ্চলিক ক্রিকেট সংস্থা নীতি-২০২২-এর ১৫.১ (ক) ধারা অনুযায়ী চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটি প্রকাশ করা হয়েছে। আজ রোববার ৭ সদস্যের নাম অনুমোদন দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। চট্টগ্রাম অঞ্চলে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এই ৭ সদস্যকে মনোনীত করা হয়েছে।

আঞ্চলিক ক্রিকেটকে আরও শক্তিশালী ও তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার লক্ষ্যেই এই অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

অনুমোদিত সদস্যরা হলেন:
১. মির্জা সালমান ইস্পাহানি
২. ফিরোজ আহমেদ
৩. মোহাম্মদ নাসির খান
৪. আহসান ইকবাল চৌধুরী
৫. আসিফ আকবর
৬. ফজলে বারী খান
৭. বদরুল হুদা জেনু

বিজ্ঞাপন

পড়ুন : বিসিবি নির্বাচন ইস্যুতে তদন্ত রিপোর্ট যাচ্ছে আইসিসিতে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন