বিজ্ঞাপন

কিশোরগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর লেকপাড় এলাকায় পুলিশি অভিযানে গাঁজা ও নেশাজাতীয় ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আল আমিন, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের বাসিন্দা।
মোঃ সুজন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খোনডা গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নরসুন্দা নদীর লেকপাড় এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি চৌকস দল। অভিযানে সন্দেহভাজন ওই দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া জানান, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযান চালানো হয়।
মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ সুপারের নির্দেশে আমাদের নিয়মিত অভিযান চলছে। কিশোরগঞ্জকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পড়ুন- বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

দেখুন- ভেঙে যাচ্ছে যুদ্ধবিরতি, ফের হা/ম/লা/র হুঁশিয়ারি ইরানের!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন