বিজ্ঞাপন

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, নকল দিয়ে পরীক্ষা আর চলবে না: এমপি এনামুল হক এনাম

বিগত সময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

বিজ্ঞাপন

তিনি শনিবার (১১ এপ্রিল) দুপুরে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা, বিদায়ী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছেন। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান, যেখানে শিক্ষা হবে গরিববান্ধব এবং দেশপ্রেমিক জাতি গঠনে সহায়ক।

তিনি বলেন, “মেরুদণ্ড সোজা না থাকলে যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুশিক্ষায় শিক্ষিত না হলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না।”

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের নাম উল্লেখ করে তিনি বলেন, এখন আর নকলবাজি চলবে না। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিলে ভবিষ্যতে নিজেদের গড়ে তুলে দেশকে নেতৃত্ব দেওয়া সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি সংসদ সদস্য এনামুল হক এনামকে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও মাইনিং বিভাগের চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ সায়েম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, সহকারী পুলিশ সুপার (পটিয়া) নোমান আহমেদ, ইউএনও ফারহানুর রহমান এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর, মোজাম্মেল হক, জাহেদুল হক, গাজী আবু তাহের, তৌহিদুল ইসলাম, মঈনুল আলম ছোটন ও শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

শেষে বিদায়ী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি এনামুল হক এনাম।

পড়ুন- ভারত থেকে আরও ৮ হাজার টন ডিজেল এসেছে দেশে

দেখুন- ব্যাপক নিরাপত্তায় ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক স্থল; হেলিকপ্টার টহল, বিশেষ বাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন