রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিন ৫ লাখ টাকা দাবি করেছিলেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে রমনা পার্কে বাংলা নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
র্যাব মহাপরিচালক বলেন, চাঁদার টাকা না দেওয়ায় মঈন উদ্দিন ও তার সহযোগীরা হাসপাতাল কর্তৃপক্ষকে হুমকি দেন এবং সেখানে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি করেন। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে মূলহোতা মঈনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারদের মধ্যে প্রধান আসামি মঈন উদ্দিন ছাড়াও রয়েছেন সুমন, লিটন, মো. ফালান মিয়া, মো. রুবেল, মো. স্বপন কাজী এবং মো. শাওন হোসেন।
এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মঈন উদ্দিন একদল সহযোগী নিয়ে ডা. কামরুল ইসলামের হাসপাতালে প্রবেশ করেন বলে জানিয়েছে র্যাব।
পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চিকিৎসা ও বিজনেস ভিসা চালু করতে পারে ভারত
আর/


