অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় দুই শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের ১০ অক্টোবর হামাসের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই এ হামলার ঘটনা ঘটল।
বার্তা সংস্থা রয়টার্স ও গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে চালানো হামলায় নিহতদের মধ্যে তিন ও ১৪ বছর বয়সী দুই শিশু রয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা সিটিতে একটি পুলিশ ভ্যান লক্ষ্য করে চালানো হামলায় তিন বছর বয়সী এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে ওই পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে একজন পুলিশ কর্মকর্তাসহ আরও কয়েকজন নিহত হন। এ ঘটনায় অন্তত নয়জন পথচারী আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পড়ুন: ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা আজ শুরু
আর/


