বিজ্ঞাপন

গাজীপুর সিটি কর্পোরেশনে ১লাখ ৭৬হাজার ১৩১ শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হচ্ছে

হাম-রুবেলা রোগের নিয়ন্ত্রণ এবং সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০ এপ্রিল হতে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবস ব্যাপী সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ৬ মাস হতে ০৫ বছরের কম বয়সী অর্থাৎ ৫৯ মাস ২৯ দিন বয়সের সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার । সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানের সভাপতি অনুষ্ঠানে গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান সহ সিটি কর্পোরেশন এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় অঞ্চল-১,২,৩,৪,৬ এর আওতাধীন ৪০টি ওয়ার্ডের নির্ধারিত পাঁচটি স্থায়ী ও ১২৪ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে, ৫ টি মপ-আপ টিমের মাধ্যমে টিকা হতে বাদপড়া শিশুদের খুঁজে বের করে এবং কর্মজীবী নারীদের সন্তানের জন্য বিশেষ ব্যবস্থাপনায় স্যান্ধকালীন টিকাদান টিমের মাধ্যমে উদ্দিষ্ট শিশুদের ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ০৫ টি অঞ্চলে ২৭০৮২ জন শিক্ষার্থী এবং ১৪৯০৪৯ জন কমিউনিটি শিশু সহ সর্বমোট ১লাখ ৭৬হাজার ১৩১ জন শিশুকে উক্ত ক্যাম্পেইনে ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। অবশিষ্ট ০৩ টি অঞ্চল- কোনাবাড়ি, কাশিমপুর, কাউলতিয়া এলাকায় মোট ৮১৭৭১ জন শিশুকে সিভিল সার্জনের ব্যবস্থাপনায় শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের চিকিৎসক রহমত উল্লাহ জানান, হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ যা একজন আক্রান্ত ব্যক্তি হতে হাঁচি, কাশির মাধ্যমে অন্যান্য সুস্থ্য মানুষকে সংক্রমিত করে। এছাড়া গর্ভবতী নারী গর্ভের প্রথম তিন মাস রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে শতকরা ৯০% ভাগ ক্ষেত্রে গর্ভের শিশু আক্রান্ত হয়ে মিস ক্যারেজ, মৃত সন্তান প্রসব অথবা জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে শিশু জন্ম গ্রহণ করে।

বর্তমানে সারাদেশে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাম রুবেলা থেকে রক্ষা পেতে জনসচেতনতার পাশাপাশি শিশুকে টিকা দেওয়া একান্ত প্রয়োজন।
অপর দিকে একই দিন সকালে গাজীপুর-০২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাম -রুবেলা টিকাদান কর্মসূচীর ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
গাজীপুরের সিভিল সার্জন জানান, গাজীপুর জেলায় কমিউনিটি পর্যায়ে ৯৩৬টি ও বিদ্যালয় পর্যায়ে ২৩৪টি টিকাদান কেন্দ্রে মোট ৩,৮১,৭৬৮ জন শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকা দেয়া হবে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলার গ্রাম থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় এই কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো শিশু যেন এই সুবিধার বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে জনাব এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়তে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত জরুরি। তিনি সরকারের এই উদ্যোগ সফল করতে সকল অভিভাবককে সচেতনভাবে তাদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।

পড়ুন:লঞ্চভাড়া ৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব মালিকদের

দেখুন:ঝিনাইদহে চিনিকলের মাঠ থেকে যুবকের ম/র/দে/হ উদ্ধার | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন