বিজ্ঞাপন

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র কৌশলগত সংকটে: জার্মান চ্যান্সেলর

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে তীব্র মন্তব্য করেছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন কার্যত বিপাকে পড়েছে এবং সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য তাদের সামনে স্পষ্ট বা কার্যকর কোনো কৌশল নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতে ইরান ক্রমেই কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে যাচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২৮ এপ্রিল) জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মের্ৎস বলেন, আধুনিক যুদ্ধের বড় বাস্তবতা হলো শুধু এতে জড়িয়ে পড়া নয়, বরং সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া।

এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের অতীত সামরিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তার মতে, আফগানিস্তান যুদ্ধ এবং ইরাক যুদ্ধ প্রমাণ করেছে যে দীর্ঘমেয়াদি সংঘাতে প্রবেশ যেমন জটিল, সেখান থেকে বেরিয়ে আসাও সমানভাবে কঠিন ও ব্যয়বহুল।

চ্যান্সেলরের ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে ইরান কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই তুলনামূলকভাবে কার্যকর কৌশল অনুসরণ করছে। তার মতে, বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ভূমিকার কারণে তেহরান আলোচনায় ও মাঠপর্যায়ে নিজেদের অবস্থান আরও শক্ত করছে, ফলে যুক্তরাষ্ট্র বাড়তি চাপের মুখে পড়ছে।

তিনি আরও বলেন, এই সংঘাত এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সংকটে পরিণত হয়েছে। সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক—সব দিক থেকেই ওয়াশিংটন চাপে রয়েছে এবং পরিস্থিতি দীর্ঘায়িত হলে তা আরও জটিল হয়ে উঠতে পারে।

পড়ুন: বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় যেসব জেলায়, বাঁচতে হলে কী করতে হবে?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন