বিজ্ঞাপন

গাজার ধ্বংসস্তূপে এখনো আটকে আছে ৮ হাজারের বেশি মরদেহ

ইসরায়েলের দুই বছরের সামরিক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় এখনও অন্তত আট হাজার ফিলিস্তিনির মরদেহ কংক্রিটের নিচে চাপা পড়ে আছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক কর্মকর্তার বরাতে ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, এখন পর্যন্ত গাজার মোট ধ্বংসাবশেষের মধ্যে ১ শতাংশেরও কম সরানো সম্ভব হয়েছে। বর্তমানের গতিতে কাজ চললে পুরো গাজা পরিষ্কারে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে।

প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত ভবনগুলোর নিচে হাজারো মরদেহ চাপা পড়ে থাকায় স্বজনের অনেকেই এখনও প্রিয়জনদের দাফন করতে পারেননি। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী যন্ত্রপাতি ও জনবলের সংকটের কারণে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম অত্যন্ত ধীরগতিতে চলছে।

গত অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলের অভিযান কখনোই পুরোপুরি থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ৮২৮ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজার ৩৪২ জন আহত হয়েছেন। দুই বছরের যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন প্রায় এক লাখ ৭২ হাজার মানুষ।

ইসরায়েলের হামলায় গাজার ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে জাতিসংঘ। উপত্যকাটির পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বলে হিসাব দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

পড়ুন : রাশিয়ার প্রধান তেল বন্দরে ইউক্রেনের ড্রোন হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন