বিজ্ঞাপন

গণমাধ্যম হাতিয়ার হিসেবে ব্যবহার হলে মহান পেশা বিপদগ্রস্ত হয়: মুন্সিগঞ্জে তথ্য মন্ত্রী

সরকারের সাথে দরকষাকষির জন্য গণমাধ্যম হাতিয়ার হিসেবে ব্যবহার হলে তখন সাংবাদিকতার মতো মহান পেশা বিপদগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন,গণমাধ্যম হচ্ছে জনগণের কাছে সংবাদ পৌছানোর মাধ্যম। জনগণের অধিকার হচ্ছে সঠিক ও সত্য তথ্য পাওয়া। কিন্তু সেই কাজ বাদ দিয়ে গণমাধ্যম যখন মিথ্যা তথ্য, বিকৃত তথ্য, অবৈধ সরকারের চুক্তি ভিত্তিক মনগড়া তথ্য, লুটেরা ব্যবসায়ীদের তথ্য এবং সরকারের সাথে দরকষাকষির জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার হয় তখন সৎ সাংবাদিকরা এবং মহান এই পেশাকে যারা দেশে প্রেম ও নৈতিকতা থেকে আঁকড়ে ধরেছেন তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে।

তিনি মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী সরকার ও রাজনৈতিক শক্তি গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায়। গণমাধ্যমে তাদের নিজস্ব কমিউনিটি তৈরি করতে চায়। তারা চায় তাদের খুশি মতো শাসন করবে,শোষণ করবে। লুট করবে,খুন করবে,গুম করবে। এবং তাদের এই অপকর্মের পক্ষে জনমত তৈরির জন্য একটি গোষ্ঠী থাকবে। তারা গণমাধ্যমের নামেই এই কাজটা করবে।

তিনি বলেন, গণমাধ্যমে যারা অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে কাজ করছেন। খুন,গুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অত্যাচারিত হচ্ছেন,নির্যাতিত হচ্ছেন। তাদের কন্ঠরোধ করে দেওয়া হচ্ছে।

এ সময় মন্ত্রী বলেন, দেশে একটি সঠিক গণমাধ্যম নীতিমালা নির্ধারণ প্রয়োজন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল মহলের সাথে মতবিনিময় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পত্রিকা মালিক সমিতির বৈঠক হয়েছে। দেশে গণমাধ্যমের জন্য একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী।

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক এ,কে,এম ইরাদত।

বিজ্ঞাপন

পড়ুন : ভাওয়াল উদ্যানে ভাগাড় নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন