বিজ্ঞাপন

দর্শকদের ব্যাপক সাড়া ফেলেছে নাটক ‘চাপ নেবেন না’

জনপ্রিয় টেলিভিশন নাটক ‘চাপ নেবেন না’ এখন এনটিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে। ঈদুল ফিতরের চাঁদ রাতে এনটিভিতে সম্প্রচারের পর নাটকটি ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

নাটকটিতে অভিনয় করেছেন টিটু বাঙালি, আয়েশা নাফিসা, মনিরা আক্তার মিঠুসহ আরও অনেকে। এটি রচনা ও পরিচালনা করেছেন এম আর আলী।

বাস্তবজীবন ঘনিষ্ঠ এই মৌলিক নাটকে পারিবারিক নানা ঘটনা হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে কিছু ভুল সিদ্ধান্ত ও অনিয়ন্ত্রিত জীবনের করুণ পরিণতি ফুটে ওঠে, যা সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরে।

নাটকটি দর্শকদের কাছে সমাজের দর্পণ হিসেবে প্রতিফলিত হয়েছে এবং বিপথগামী মানুষের জন্য শিক্ষণীয় বার্তা বহন করছে বলেই মনে করছেন অনেকে।

পড়ুন: এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন