বিজ্ঞাপন

ট্রেনে ঈদযাত্রা: কোনদিন মিলবে কোন তারিখের টিকিট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে অগ্রিম ও ফিরতি ট্রেনের টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

বিজ্ঞাপন

এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে ঈদ উপলক্ষে কেনা টিকিট ফেরতযোগ্য নয়।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে’র যাত্রার টিকিট। ১৪, ১৫, ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মে’র টিকিট বিক্রি করা হবে।

ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওইদিন ৩১ মে’র টিকিট পাওয়া যাবে। পরবর্তী দিনগুলোতে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত যাত্রার টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে।

যাত্রীদের সুবিধার্থে অঞ্চলভিত্তিক সময় নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চল এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

ঈদ উপলক্ষে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এর মধ্যে ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল’, চট্টগ্রাম-চাঁদপুর রুটে ‘চাঁদপুর স্পেশাল’ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর স্পেশাল’ নির্দিষ্ট দিনগুলোতে চলাচল করবে। এছাড়া শোলাকিয়া ঈদগাহে যাত্রী পরিবহনে ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন চালানো হবে।

পড়ুন: কোরবানির পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন