বিজ্ঞাপন

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৭ জন

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বুধবার সকাল পর্যন্ত টাঙ্গাইলে ২৭ জন শিশু হামের আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে হামের আক্রান্ত নিয়ে ২৬ জন শিশু ভর্তি হয়েছে।

বিজ্ঞাপন

এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৯৩৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এদিকে হাম আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রেরিত হামের তথ্য থেকে এ তথ্য জানা যায়।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, হাম আক্রান্ত নিয়ে ২৪ ঘণ্টায় ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, কুমুদিনী হাসপাতালে ৯ জন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮ জন, নাগপুরে ২ জন এবং মধুপুরের হাসপাতালে ১ জন রোগী ভর্তি হয়। ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ১৫ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ১০৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত ৭৩৬ জন শিশু হামের আক্রান্ত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে৷ এখন পর্যন্ত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, হাসপাতালে হামের শিশুদের চিকিৎসার জন্য আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আমরা সবাইকে পর্যাপ্ত চিকিৎসা সেবা প্রদান করছি৷

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু বলেন, হামে আক্রান্ত রোগীর জন্য পর্যাপ্ত চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়া টিকা দেয়ার কার্যক্রম অব্যহত রয়েছে ৷

পড়ুন- মাগুরায় দুপক্ষের সংঘাত এড়াতে বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন