বিজ্ঞাপন

ধামরাইয়ে আইজিপি প্রকল্পে খাল খনন উদ্বোধন, ৫৩ লাখ টাকার কর্মসংস্থানের উদ্যোগ

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (আইজিপি) প্রকল্পের আওতায় ঢাকার ধামরাইয়ে বাড়ীগাঁও খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে কুল্লা ইউনিয়নের বাসাইল বিল থেকে বংশী নদী অভিমুখে প্রায় তিন কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তমিজ উদ্দিন বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতির হাত ধরে খাল খনন কার্যক্রম শুরু হয়, যা বর্তমানে ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। তিনি আশা প্রকাশ করেন, এই খাল পুনঃখননের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটবে।

তিনি আরও বলেন, সরকারের এমন কর্মসংস্থানমূলক উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এ ধরনের প্রকল্প জলাবদ্ধতা নিরসনেও কার্যকর ভূমিকা রাখবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫৩ লাখ টাকা। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ. কে. এম মোহিতুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পড়ুন- অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন