আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিয়ে করেছেন। বুধবার (৬ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে তিনি লেখেন, তিনি আল্লাহকে ভয় করে গোনাহ থেকে বাঁচার উদ্দেশ্যে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, সমাজে অনেকে বিবাহিত হয়েও হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি সেই পথ এড়িয়ে হালালের মধ্যে থাকতে চেয়েছেন।
তিনি আরও লেখেন, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে, যা তাকে মানসিকভাবে ব্যথিত করেছে। তবে তিনি মনে করেন, এটি ব্যক্তিগত পছন্দ নয়, বরং ইসলামী বিধান অনুযায়ী একটি বৈধ সিদ্ধান্ত, তাই তিনি তা অনুসরণ করেছেন।
পড়ুন: অস্ত্র উদ্ধারে ডিসিদের কঠোর নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
আর/


