মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদর্শনে ব্যর্থ হওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৩৮ এবং ধারা ৪৫-এর আওতায় এ জরিমানা করা হয়।
অভিযানে হায়বাত মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং মাসুম মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলামসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পড়ুন- জনগণের দোরগোড়ায় সেবা গুজারদিয়ার চেয়ারম্যান মাসুদের চায়ের দোকানেই অফিস


