বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও বাস্তবসম্মত চুক্তি চায় ইরান

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘ন্যায্য ও বাস্তবসম্মত’ চুক্তি করতে চায়। বেইজিংয়ে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই-এর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। খবর দ্য ডনের।

হরমুজ প্রণালী ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৫ মে) বেইজিং সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। আজ বুধবার (৬ মে) বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকের পর আরাঘচি বলেন, আলোচনায় ইরান তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইরান শুধু ‘ন্যায্য ও বাস্তবসম্মত’ চুক্তিই মেনে নেবে।

তবে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িক স্থগিত রাখার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

গত মঙ্গলবার (৫ মে) হরমুজ প্রণালিতে সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় ‘দারুণ অগ্রগতি’ হওয়ায় এই অভিযান স্থগিত করা হয়েছে।

অবশ্য ট্রাম্পের এ ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযান চালু রাখার এবং কীভাবে তা পরিচালিত হবে, তার রূপরেখা তুলে ধরে বক্তব্য দেন।

হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজ ও ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে পার হতে সহায়তা করতে গত সোমবার সকাল থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের একটি অভিযান শুরু করে মার্কিন সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশের বাজেটে বড় সহায়তা ঘোষণা এডিবির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন