বিজ্ঞাপন

আশুলিয়ায় ডিবির জালে মাদক কারবারি ও জুয়ারি’সহ : গ্রেফতার ১৬

ঢাকার আশুলিয়া, সাভার ও ধামরাই এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও জুয়ার সরঞ্জামসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী এবং ৯ জন জুয়ারী রয়েছে।

বিজ্ঞাপন

ডিবি (উত্তর) ঢাকা জেলা সূত্র জানায়, পুলিশ সুপার মো: মিজানুর রহমানের নির্দেশনায় অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলামের নেতৃত্বে ৫ ও ৬ মে বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে আশুলিয়ার ধামসোনা এলাকা থেকে মো: সাইদুল ইসলাম (৩৭), মো: মিলন মিয়া (২৮), মো: শাহ জালাল সরকার (২৮) ও মো: নুরুন্নবী (২৮)কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক ১৬ হাজার ৫০০ টাকা) এবং ৫০ পুড়িয়া হেরোইন’সহ (মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা) গ্রেফতার করা হয়।

অপর অভিযানে মঙ্গলবার (৫ মে) বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মো: সাগর আহম্মেদ (৩২)কে ৫ কেজি গাঁজা’সহ (মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা) আটক করা হয়।

এছাড়া বুধবার (৬ মে) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে আশুলিয়ার ইয়ারপুর এলাকা থেকে মো: রিয়াজ (২২) ও মো: সোহাগ মোল্লা (২৭)কে ৩৬০ পুড়িয়া হেরোইন’সহ (মূল্য আনুমানিক ১ লাখ ৮ হাজার টাকা) গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ৫ মে সন্ধ্যা ৭টায় ধামরাইয়ের দক্ষিণ কেলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯ জন জুয়ারী, মো: আবু তালেব (৬০), মো: মমিনুল (৩৬), মো: মাসুদ (৫৫), মোড়ল (৫০), আ: হামিদ (৬১), মো: তাজিনুর ইসলাম (৪৭), মো: নাজমুল (৩৫), মো: বাবুল হোসেন (৫৬) ও মো: আবুল হোসেন (৪০) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক বান্ডিল তাস, নগদ ১৮ হাজার ৭০ টাকা ও একটি গামছা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ০৫ নং আসামি মো: সাগর আহম্মেদের বিরুদ্ধে ২টি এবং ০৭ নং আসামি মো: সোহাগ মোল্লার বিরুদ্ধে ০৪টি মাদক মামলা’সহ অন্যান্য মামলা রয়েছে।

এ বিষয়ে ডিবি (উত্তর) ঢাকা জেলার অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন- নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন