বিজ্ঞাপন

জয়পুরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তন্ময় সরকার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। বুধবার বিকেলে জয়পুরহাট-আক্কেলপুর রোডের জামালপুর চান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় সদর উপজেলার চান্দা গ্রামের তপন সরকারের ছেলে। সে এবার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী।

জানা যায়, বাড়ি থেকে গরুর দুধ বিক্রি করতে মোটরসাইকেলযোগে জামালগঞ্জ চারমাথা বাজারে যাচ্ছিল তন্ময়। পথে জামালপুর চান্দা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন