জেলা প্রশাসকদের দেশ ও জনগণের কল্যাণে নির্ভয়ে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (০৬ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের যৌক্তিক প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হলো জনগণের বিশ্বাস, সরকার ও প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনমনে এই বিশ্বাস গড়ে তোলার জন্য তিনি বিভাগীয় কমিশনার ও জলাপ্রশাসকদের আহ্বান জানান।
তিনি বলেন, প্রশাসন শুধু আইন প্রণয়নের যন্ত্র নয় এটি সেবার একটি মাধ্যম।
সম্মেলন তিনি আরও বলেন, তরুণদের দক্ষ করে তুলতে পারলে, তারাই হবে দেশের জনসম্পদ।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ এই অনুষ্ঠানে নিজেই গাড়ি চালিয়ে উপস্থিত হন প্রধানমন্ত্রী।
‘জনসেবায় জনপ্রশাসন’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

