বিজ্ঞাপন

ভারত থেকে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে যশোরের শার্শা উপজেলা এবং বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন হযেছে।

বিশেষ করে বেনাপোল সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট—রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, পাঁচভুলট ও গোগা এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় টহল জোরদার করা হযেছে পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, “সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অপরাধী অনুপ্রবেশ করতে না পারে। সেই জন্য বিজিবির এই বাড়তি তৎপরতায় সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হযেছে।

বিজ্ঞাপন

পড়ুন : যশোরে গৃহবধু সুমনা খাতুন কে হত্যার অভিযোগে আদালতে মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন