পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবশালী নেতা এবং রাজ্যের সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৬ মে) রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। পরে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় দুর্বৃত্তরা। মধ্যমগ্রামের দোহারিয়াতে তার গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ ও গাড়ির চালক বুদ্ধদেব বেরা। তাদের দুজনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন। বুদ্ধদেবকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বাইপাসের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের কর্ণধার প্রতিম সেনগুপ্ত জানান, চন্দ্রনাথের বুকের বাঁ দিকে দু’টি গুলি লেগেছে। সিপিআর দিয়েও বাঁচানো যায়নি। মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক প্রীতম রাউন্ডে ছিলেন। চন্দ্রনাথের সঙ্গী বুদ্ধদেবের তিনটি গুলি লেগেছে। বুকের ডান দিকে, একটি পেটে ও একটি ডান হাতে। তাঁর জ্ঞান ছিল। প্রাথমিক চিকিৎসা করে কলকাতার হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। তাঁর অস্ত্রোপচার দরকার।
আদতে পূর্ব মেদিনীপুরের হলেও চন্দ্রনাথ দীর্ঘদিন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দুর হয়ে যে ‘টিম’ কাজ করেছিল তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ। তাঁর সঙ্গে গুলিবিদ্ধ বুদ্ধদেবও ওই টিমের সদস্য ছিলেন।
পড়ুন : দেড় বছরে স্থবির হয়ে পড়া বিভিন্ন দ্বিপক্ষীয় প্রক্রিয়া সক্রিয় করছে ভারত : বিক্রম মিশ্রি


