বিজ্ঞাপন

টানা ১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন রাজশাহীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫।

বিজ্ঞাপন

নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এ কারণে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে। এর আওতায় দেওয়ানপাড়া, রাবি স্টেশন, সুগারমিল, কাটাখালী, কাপাশিয়া, বনগ্রাম, বিহাস ও পদ্মা আবাসিক ফিডারের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্নতার মধ্যে থাকবে।

নেসকো জানিয়েছে, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এ ছাড়া, আবহাওয়া বা কারিগরি কারণে নির্ধারিত সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তাই গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পড়ুন: ১৮ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন