বিজ্ঞাপন

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে’তে তার জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানাজায় বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ইমামতি করেন ইসলামিক সোসাইটি অব টাম্পা বে’র ইমাম আরজান আহমেদ সুলা।

জানাজার আগে মসজিদ প্রাঙ্গণে মরদেহ পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে দুই শিক্ষার্থী হত্যাকাণ্ড নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি সেন্টারে আয়োজিত ওই সভায় উপস্থিত সবাই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট বাংলাদেশে রওনা দেওয়ার কথা রয়েছে।

এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি অরল্যান্ডো বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পড়ুন: যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২ শতাংশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন