বিজ্ঞাপন

যশোরে সাড়ে ৬ কোটি টাকার ২৬ টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী কে আটক করেছে বিজিবি

যশোরে সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৬টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি।
বৃহস্পতিবার ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি ৪০ লক্ষ টাকা।

বিজ্ঞাপন

৪৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি আভিযানিক দল আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার শহরের নীলগঞ্জ এলাকায় প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় তিন স্বর্ণ পাচারকারী কে আটক করা হয়।

আটককৃতরা হলো যশোরের শার্শা উপজেলার রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি, চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে আব্দুল গনি ও সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল।

বিজিবির অধিনায়ক জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার চোরাকারবারিদের কাছ থেকে এই স্বর্ণ সংগ্রহ করে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, ৫টি মোবাইল এবং নগদ টাকাসহ সর্বমোট মূল্য ৬ কোটি ৫৮ লক্ষ ৭০ হাজার ৮৬৭ টাকা।

আটককৃত পাচারকারীূের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

পড়ুন:আখাউড়ায় যৌতুকের দাবিতে চুল কেটে নির্যাতন সেই স্বামী গ্রেপ্তার

দেখুন:বরগুনায় চিত্র সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন