সবশেষ বিপিএলের নিলামে ছিলেন না এনামুল হক বিজয়-মোসাদ্দেক হোসেন সৈকতসহ আরো বেশ কয়েকজন ক্রিকেটার। মূলত বিপিএলের ২০২৫ মৌসুম আসরে ফিক্সিং সন্দেহের কারণে বেশ কয়েকজন ক্রিকেটারকে খেলতে দেওয়া হয়নি সর্বশেষ আসরে।
তবে বিপিএল ছাড়া বাকি আসরে আবার খেলছেন তারা। তবে এই নিয়ে নতুন করে আবারো শাস্তির বিষয় জানাল বিসিবি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে বিপিএল ২০২৫ ফিক্সিং কাণ্ডে তদন্ত শেষে শাস্তি পাচ্ছেন ৫ ক্রিকেটার।
৯০০ পৃষ্ঠার তদন্ত রিপোর্টে মিলেছে ফিক্সিংয়ের প্রমাণ। এরমধ্যে ক্রিকেটার হিসেবে শাস্তি পেয়েছেন অমিত মজুমদার। এ ছাড়া টিম ম্যানেজার লাভলুও রয়েছেন।
এদিকে বিপিএলের ফিক্সিং ও অন্যান্য অনিয়মের অভিযোগ তদন্তের পর শাস্তিমূলক ব্যবস্থার কথাও জানিয়েছে বিসিবি। দীর্ঘ তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
বিস্তারিত আসছে…


