আবার নতুন পথচলার শুভ সূচনা করলো ব্যাংক এশিয়া চেয়ারম্যান বাজার এজেন্ট আউটলেট। আউটলেট’এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সম্মানিত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব সিরাজুল ইসলাম স্যার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আমানত স এবং রিলেশনশিপ অফিসার বকুল চন্দ্র প্রমুখ ।
উল্লেখ, ব্যাংক এশিয়ার চরফ্যাশনের চেয়ারম্যান বাজার আউটলেটটি ইতোপূর্বে অন্য একজনের মালিকানায় ছিল। বর্তমানে মালিকানা এসেছেন মো: নাঈম।
চেয়ারম্যান বাজার ব্যাংক এশিয়ার আউটলেটের পরিচালক মো. নাঈম বলেন, এখন থেকে আপনাদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
বিজ্ঞাপন


