বিজ্ঞাপন

কান চলচ্চিত্র উৎসব : এবারও শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও বাড়তি উন্মাদনা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর আগামী ১২ মে থেকে ফ্রান্সের কান শহরে শুরু হচ্ছে। টানা ১২ দিনের এই জাঁকজমকপূর্ণ আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত। ইতোমধ্যেই উৎসবকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি আর বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

এবারের আসরে থাকছে মূল প্রতিযোগিতা বিভাগ, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, ‘আঁ সার্তে রিগা’, ‘লা সিনেফ’সহ একাধিক বিশেষ বিভাগ। বিশ্বের নামকরা নির্মাতাদের পাশাপাশি নতুন পরিচালকদের সিনেমাও প্রদর্শিত হবে এই উৎসবে। আয়োজকরা জানিয়েছেন, ২০২৬ সালের উৎসবে আন্তর্জাতিক আর্টহাউজ সিনেমার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এবারের উৎসবে জুরি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় নির্মাতা পার্ক চান উক। এছাড়া বিশেষ সম্মাননা ‘অনারারি পাম দ’র’ পাচ্ছেন কিংবদন্তি নির্মাতা পিটার জ্যাকসন এবং হলিউড তারকা বারব্রা স্ট্রেসেন্ড।

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে লাল গালিচায় তারকাদের জমকালো উপস্থিতি। হলিউড, ইউরোপ, বলিউড ও এশিয়ার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চলচ্চিত্র বাজার ‘Marché du Film’ ঘিরেও থাকছে আন্তর্জাতিক প্রযোজক ও পরিবেশকদের বড় সমাগম।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে এশীয় সিনেমার জনপ্রিয়তা বাড়ায় এবারের কান উৎসবে দক্ষিণ এশিয়ার সিনেমাও বিশেষ আলোচনায় থাকতে পারে। বাংলাদেশি নির্মাতা ও শিল্পীদের অংশগ্রহণ নিয়েও ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নতুন করে গানের দৃশ্য সংযোজন করায় শাকিবের সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন