মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশু হাট ও পশুবাহী গাড়িতে যাতে চাদাবাজি না হয় সেই ব্যাপারে আমরা সজাক রয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
শুক্রবার বিকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, চাহিদার চেয়ে বেশি পরিমানে পশু আমাদের মজুদ রয়েছে। কাজেই বাইরে থেকে কোরবানির পশু আনার দরকার নেই। চাহিদা অনুযায়ী সরবরাহ করতে সক্ষম হবো।
তিনি বলেন, পশুর বাজার ব্যবস্থাপনা যাতে সঠিক থাকে সেই অনুযায়ী প্রত্যেক হাটে বেটনারী ডাক্তাররা দায়িত্ব পালন করবে।
চোরাই পথে পশু আসা বন্ধের বিষয়ে তিনি বলেন, কোরবানির পশু কোনভাবেই বাইরের থেকে অবৈধ পথে যাতে প্রবেশ করাতে না পারে। সে লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও বর্ডায় এলাকায় দায়িত্বরত বিডিআর বাহিনীকে অবহিত করেছি।
পরে তিনি নতুন কুড়ি স্পোর্টসের ফাইনাল খেলার উদ্বোধন করেন।
খেলায় ছেলে ও মেয়ে দুটি দলের আলাদা খেলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চয় কুমার মহন্ত ও ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: খন্দকার মুক্তাদির


