মানিকগঞ্জের হরিরামপুরে বড় আকৃতির সাড়ে ৬ কেজির গজার মাছ ধরা পরলো জেলের জালে।
শুক্রবার, বিকেলে উপজেলার বাহিরচর গ্রামে জলাবদ্ধ ইছামতির কুমে জেলে মুনজেরের জালে ধরা পরে গজার মাছটি। গত কয়েকদিন আগেও প্রায় পাঁচ কেজির আরেকটি গজার মাছ ধরা পড়েছিলো এই মুনজেরের জালে।
মুনজের বলেন, গত কয়েকবছর ধরে ইছামতি নদীর বাধ আর দুষণের কারণে জলাবদ্ধ জায়গায় পানি প্রবাহ না থাকায় প্রচুর পরিমান গজার মাছ এখানে আছে বলে ধারণা করেন। প্রায় আড়াই থেকে তিন হাত লম্বা গজার মাছ টি শনিবার সকালে সাড়ে ৪০০০ টাকায় আন্ধারমানিক আড়তে এক ক্রেতার কাছে বিক্রি করেন বলে জানা গেছে।
অটোচালক চুন্নু জানান, এতোবড় গজার মাছ সচরাচর দেখা বা পাওয়া যায় না। মাঝে মাঝে এর চেয়েও বড় গজার মাছ বাহিরচর কুম পারে ভাসতে দেখা যায়।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল হক ইকরাম বলেন, এই উপজেলায় বিভিন্ন ইছামতি নদীতে জলাবদ্ধতা বা পুকুর থেকে মাঝে মাঝে বড় আকারের মাছ ধরা পরে। এর আগেও এমন বড় মাছ বিভিন্ন জেলেদের জালে ধরা পড়ে বলে শুনেছি।


