বিজ্ঞাপন

জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্দোগ্যে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তোমার সূরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব যেখানে বেসুর বাজে নিত্য” সঙ্গীতের এই লাইনকে সামনে রেখে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ-দিনাজপুর শাখার আয়োজনে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ দিনাজপুর শাখার সভাপতি মানস ভট্টাচার্য্যরে সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কান্তি রায়। মূল আলোচক হিসেবে আলোচনা করেন অধ্যাপক কামরুজ্জামান গোপন। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম বার্ষিকী তাৎপর্য তুলে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রবিউল আওয়াল খোকা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি বিধান দত্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন স্বর্প্না রায়, সুমন কান্তি রায় ও মিতুল ভট্টাচার্য্য। সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াংকা দাস চৈত্রী, অবন্তী, প্রানজন, কৃত্তি, দিয়া, শ্রী, পিয়ালি, প্রতিমা, তনুশ্রী, জয়ীতা, সম্পূর্ণা, মনিসাহ, মৌ মিতা, দেবসসিতা, প্রতিষ্ঠা, প্রাপ্তি, সুজাত ও প্রাচুর্য্য। তবলায় ছিলেন অলোকেশ অধিকারী। পল্লব সরকারের পরিচালনায় নৃত্য শিল্পীরা এক মনোঞ্জ নৃত্য পরিবেশন করে।


সভায় বক্তরা বলেন রবীন্দ্র বিরোধীদের উপযুক্ত জবাব দিতে হলে আরো বেশি বেশি করে রবীন্দ্র চর্চা করতে হবে। রবীন্দ্র চর্চায় আমাদের সন্তানদের সম্পৃক্ত করতে হবে। রবীন্দ্রনাথকে লালন-ধারণ করতে পারলে বাঙ্গালী সংস্কৃতিকে রক্ষা করা সম্ভব হবে বলে আমরা মনে করি।

পড়ুন- গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

দেখুন- মার্কিন ডেস্ট্রয়ারে আ/ক্র/ম/ণ করেছে ইরান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন