বিজ্ঞাপন

রোগীদের সেবা ও বিনামূল্যে ওষুধ নিশ্চিত করতে হবেডাঃ লিটন এমপি

রোগীদের সেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ছোঁয়া ও একশ বেডে উন্নত করা হবে। বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষাতে উন্নত করে সাধারণ জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্য দিতে গিয়ে জাতীয় সংসদ সদস্য ডা : মাহবুবুর রহমান লিটন এ কথাগুলো বলেন।

বিজ্ঞাপন


এম পি লিটন আরোও বলেন হাসপাতালের ইমারজেন্সি এবং ওয়ার্ডগুলো ঝকঝকে চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চাই ।
হাসপাতালের চিকিৎসা সেবার জন্য আমার যা যা করার দরকার আমি তাই করে দেবো ইনশাআল্লাহ।


উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা: এস এম জিয়াউল বারীর সঞ্চালনায় মাসিক সভায় ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা:মাহমুদাল ইসলাম,ত্রিশাল থানা অফিসার ইনচার্জ ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মনসুর আহম্মেদ, উপজেলা বিএনপির আহবায়ক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য এনামুল হক ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মাসুমা আক্তার মৌসুমী, বীর মুক্তিযোদ্ধা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য আইয়ুব আলী, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি ও ব্যবস্থাপনা কমিটির সদস্য খোরশিদুল আলম মজিব, কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী আলম প্রমুখ।


উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা: এস এম জিয়াউল বারী হাসপাতালের সকল সমস্যা উপস্থাপন করেন । ত্রিশাল থেকে নির্বাচিত এমপি ডাঃ লিটন সব সমস্যার কথা শুনেন এবং অল্প সময়ের মধ্যে সকল সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। মাসিক আলোচনা সভার আগে জাতীয় সংসদ সদস্য ডাক্তার লিটন এক্সরে আল্ট্রাসনো এবং সকল ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের পাশে গিয়ে চিকিৎসা সেবার খোঁজখবর নেন ।


উপস্থিত সকল বক্তা এমপির হঠাৎ পরিদর্শনের প্রশংসা করেন ।

পড়ুন- বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন