বিজ্ঞাপন

শিক্ষার গুণগত পরিবর্তনে কাজ করছে সরকার: এমপি এনাম

চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত পরিবর্তনের মাধ্যমে দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৯ মে) দুপুরে পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক এনাম বলেন, বিগত সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়ে গুণগত পরিবর্তন আনতে কাজ করছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষার মতো আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আগামী প্রজন্মকে যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চাও জরুরি।

এ সময় তিনি পটিয়ায় শিগগিরই একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপনের ঘোষণা দেন। তিনি বলেন, এ প্রতিষ্ঠান চালু হলে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারবে। পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং বিদেশেও কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে।

পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সহসভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শিক্ষাবিদ ও গবেষক ড. শামসুদ্দিন শিশির, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার হোসেন, অধ্যক্ষ আবু তালেব বেলাল, মোহাম্মদ একরামুল হক, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের ও শফিকুল আলম চেয়ারম্যানসহ অনেকে।

অনুষ্ঠান শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তি প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঐতিহ্য বজায় রেখে কারবালা মাহফিলের আহ্বান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন