ময়মনসিংহের ত্রিশালকে মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত করতে আমি সদা সর্বদাই প্রস্তুত । জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমি নির্ঘুম রাত কাটাতেও নিজেকে তৈরি করেছি ।
বিজ্ঞাপন
গত রাতে ত্রিশাল থানা পুলিশের বিশেষ অভিযানে ত্রিশাল সাখুয়া ইউনিয়নের নওপাড়া অভিযান চালিয়ে মোঃ রফিকুল ইসলাম ভূট্টো, (৫০) মাদক কারবারিকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাতে ত্রিশাল থানা পুলিশের আরেকটি বিশেষ অভিযানে ত্রিশাল পৌরসভাস্থ দরিরামপুর, ত্রিশাল সরকারি নজরুল কলেজ এর সামনে থেকে গৌরীপুর অচিতপুর গ্রামের মোছাঃ বেবী খাতুন (৫২)কে গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ এ প্রতিনিধিকে জানান সাংবাদিক সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা পেলেই ত্রিশাল কে মাদকমুক্ত করা আমার জন্য খুবই সহজ হবে।


