বিজ্ঞাপন

জয়পুরহাটে লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের সেমিনার

সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা সেবার মানোন্নয়নে প্যানেল আইনজীবীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে জয়পুরহাটে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) বিকেল ৪টায় জেলা লিগ্যাল এইড অফিসের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ ফয়সাল আহমেদ। এতে অন্যদের মধ্যে অংশ নেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফকির, জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবী আরাফাত হোসেন মুন, শামসুল আলম, আকতার বানু ও মামুন ফকির লাবু প্রমুখ।

সেমিনারে সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান, সেবার মানোন্নয়ন এবং প্যানেল আইনজীবীদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করে আলোচনা করা হয়।

পড়ুন- ১০ মামলায় আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন