বিজ্ঞাপন

দোহারে দিনেদুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

ঢাকার দোহারে দিন-দুপুরে প্রকাশ্যে রাকিবুল ইসলাম নামে এক ব্যবসায়ী কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে উপজেলার করমআলী মোড়ে নিজ প্রতিষ্ঠানের সামনে তার উপর এ হামলা করা হয়। আহত রাকিবুল ইসলাম বাঁশতলা এলাকার বাসিন্দা। তিনি করমআলী মোড়ের ইআর কালার গ্রাফিক্স এন্ড প্রিন্টিং প্রেসের কর্ণধার।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে দেশীয় অস্ত্রসহ প্রায় ১৫/২০ টি মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এরপর প্রকাশ্যে রাকিবুল ইসলামকে মারধর ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারিরা আহত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকা প্রেরণ করেন চিকিৎসকরা। আহত রাকিবুল ইসলাম বলেন, আমাকে কোন কারন ছাড়াই মারধর করেছে ওরা। শনিবার লটাখোলা একটা টুর্নামেন্টে খেলা নিয়ে বানাঘাটার সাথে ঝামেলায় হয়। ওদের ধারণা সেখানে আমি ছিলাম। কিন্ত আমি ঝামেলার ব্যাপারে কিছুই জানি না। আমি এর বিচার চাই।

এদিকে এঘটনার পর তৎক্ষানিক আহত ব্যবসায়ীকে দেখতে হাসপাতালে ছুটে যান ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এসময় তিনি আহত ব্যক্তির সুচিকিৎসার জন্য ডাক্তারদের নির্দেশ দেন। 

এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক বলেন, এবিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিজ্ঞাপন

পড়ুন : সীমান্তে হত্যার প্রতিবাদে জবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন