বিজ্ঞাপন

আজ থেকে শুরু টিসিবির ট্রাকসেল, চলবে ২১ মে পর্যন্ত

কুরবানির ঈদ উপলক্ষে আজ সোমবার থেকে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ২১ মে পর্যন্ত ১০ দিন এ কার্যক্রম চলবে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ট্রাকসেলের’ মাধ্যমে প্রায় দুই কোটি ৮০ লাখ উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। যেকোনো ভোক্তা এসব ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। প্রতিদিন সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হবে। ১০ দিন (শুক্রবার ব্যতীত) প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন ভোক্তা চিনি, মসুর ডালসহ বিভিন্ন পণ্য কিনতে পারবেন।

ঈদ উপলক্ষে চলতি মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে বিক্রি হওয়া ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

জানা যায়, একজন ভোক্তা ১৩০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ৮০ টাকা দরে ১ কেজি চিনি এবং ৭০ টাকা দরে সর্বোচ্চ 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন।

প্রসঙ্গত, ইদুল আজহা উপলক্ষে প্রতিদিন ঢাকা মহানগরীতে ৫০টি (ঢাকা জেলাসহ), চট্টগ্রাম মহানগরীতে ২০টি (চট্টগ্রাম জেলাসহ), অন্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬টি জেলায় ১০টি করে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

পড়ুন: সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের মতো স্বতন্ত্র পে–স্কেলসহ যেসব দাবি পুলিশের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন