দেশের স্বর্ণবাজারে টানা দামের ওঠানামার মধ্যেই নতুন সপ্তাহে অপরিবর্তিত রয়েছে স্বর্ণ ও রুপার দাম। বিয়ের গয়না তৈরি কিংবা বিনিয়োগের উদ্দেশ্যে যারা স্বর্ণ কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য সোমবারের (১১ মে) বাজারদর প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বর্তমানে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ২ লাখ ২০০ টাকা ১৩ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।
স্বর্ণের পাশাপাশি অপরিবর্তিত রয়েছে রুপার বাজারও। বাজুসের সর্বশেষ নির্ধারিত দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।
গত ৭ মে স্বর্ণ ও রুপার এই নতুন দর নির্ধারণ করা হয়েছিল, যা এখনো কার্যকর রয়েছে বলে জানিয়েছে বাজুস।
এদিকে চলতি বছরে স্বর্ণের বাজারে দামের বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হলেও ২৮ বার কমানো হয়েছে।
একইভাবে রুপার বাজারেও দামের ওঠানামা অব্যাহত রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ দফা রুপার দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।
পড়ুন:প্রথম ৯ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার ৬৩০ কোটি টাকা
দেখুন:আঙুর চাষে তরুণ উদ্যোক্তার চমক
ইমি/


