বিজ্ঞাপন

সিরাজগঞ্জে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সোবহান প্রামানিক নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার স্ত্রী শেফালী খাতুন কেউ কুপিয়ে আহত করা হয়। আহত শেফালী খাতুন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসীররা জানায়, রবিবার গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার সোবাহান প্রামানিক ঘরের সিঁধ কেটে একদল দুর্বৃত্ত ভিতরে প্রবেশ করে সোবহান প্রামানিককে এলোপাতাড়ি মাথায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এসময় সাথে থাকা তার স্ত্রী শেফালী খাতুন কেউ কুপিয়ে আহত করা হয়। পরে আহত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে হত্যাকান্ডের সঠিক কারন জানাতে পারেনি। হত্যার কারণ ও জড়িতদের সনাক্তে তদন্ত চলছে বলে পুলিশ জানায়। এলাকাবাসীর অভিযোগ খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

পড়ুন- এবার পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন