বিজ্ঞাপন

চুরির অপবাদে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতন, এফবিতে ভিডিও ভাইরাল

রাজশাহীতে চুরির অপবাদে এক ব্যাক্তিকে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিড়িও ভাইরাল হয়েছে। বর্তমান বিষয়টি নিয়ে এরাকায় ব্যাপক চাঞ্চল্যকর সমালোচনা চলছে।

বিজ্ঞাপন

ঘটে যাওয়া ঘটনার খবর নিয়ে জানা যায়, গত ১০ মে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে নগরীর কাজলা এলাকায়। নির্যাতনের শিকার ও তুষার (৩৫)। সে মতিহার থানার কাজলা এলাকার নাজিরের ছেলে। স্থানীয় সূত্রমতে সে চিনহৃত চোর। চুরির সন্দেহে তুষার (৩৫) নামের এক যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধর, শারীরিক নির্যাতন করা হয়। ধারনা করা যায় ওই সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এফবিতে ছড়িয়ে দেয়। এফবির ভাইরাল হওয়া ভিডিওতে দেখো যায়, নির্যাতিত যুবককে গাছের সঙ্গে বেঁধে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে মারধর করছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

তবে এবিষয়ে সচেতন মহল বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ। স্থানীয় ও সচেতন মহলের দাবি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমলক শাস্তি নিশ্চিত করা হোক।

প্রসঙ্গত, আরএমপি উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, পুলিশ ফেসবুকের ভাইরাল ভিডিও সংগ্রহ করেছে। ভুক্তভোগী এবং ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা অব্যহত রয়েছে। তাদের আটকের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পড়ুন- অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হিসেবেই দেখা হবে: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন