“নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার যদি গণমাধ্যমকর্মীরা ধারণ করতে পারেন, তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।” — এমন মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
সোমবার সকালে এশিয়া পোস্ট এর মাদারীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মাদারীপুর প্রেসক্লাবে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় এমপি জাহান্দার আলী মিয়া বলেন, “এই গণমাধ্যমের স্লোগান হচ্ছে ‘নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম’। আপনারা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থাকেন, তাহলে সমাজ ও রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হবে। আমি বিশ্বাস করি, এশিয়া পোস্ট প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের কথা জাতির সামনে তুলে ধরবে।”
তিনি আরও বলেন, “সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকাশ পেলে রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসান এবং সঞ্চালনা করেন সাংবাদিক সাগর হোসেন তামিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর সদর থানার তদন্ত কর্মকর্তা মোহসীন রহমান, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, ওলিউল আহসান কাজল, আরাফাত হোসেন, রিপন চন্দ্র মল্লিক, সাব্বির হোসাইন আজিজ, নাজমুল হক, শাহাদাত জুয়েল, এমদাদ খান, আরিফুল রহমান, মহসিন তালুকদার, টিএম সিদ্দিক, অহিদুজ্জামান কাজল, সাইফুল ইসলাম নয়ন ও আতিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে কেক কেটে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করা।
পড়ুন- সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করবে পশ্চিমবঙ্গ সরকার


