বিজ্ঞাপন

এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিলের বেতন মিলবে আজ, ঈদ বোনাস কবে?

দেশের বেসরকারি স্কুল-কলেজের প্রায় ৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারী এপ্রিল মাসের বেতন আজ পেতে পারেন। এরইমধ্যে বেতনের টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। সন্ধ্যার মধ্যে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতনের অর্থ পৌঁছে যাবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১১ মে) মাউশির অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, রোববার শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে যুক্ত করা হয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের অর্থ চলে যাবে।

তবে ঈদুল আজহার উৎসব ভাতা বা বোনাস এখনো অনুমোদন পায়নি। মাউশি থেকে এ-সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও সোমবার পর্যন্ত তা অনুমোদন হয়নি।

এই কর্মকর্তা আরও বলেন, ৩ লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে জিও জারি করা হবে। এরপর আইবাসের ডাবল-প্লাস সফটওয়্যারে পাঠানো হবে।

উল্লেখ্য, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা পাঠান। অনলাইনে বিল দাখিলের পর যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পড়ুন : প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের হবে পুলিশ ভেরিফিকেশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন