বিজ্ঞাপন

মাদক-সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা বিমান মন্ত্রীর

মানিকগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, দুর্নীতি ও অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোরভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা ।

বিজ্ঞাপন

সোমবার (১১মে) দুপুরে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য কালে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান, সিভিল সার্জন মোফাখখারুল ইসলাম, জেলা পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।

পড়ুন- দেশে প্রথমবারের মতো চালু হলো ই-ঋণ, যেভাবে আবেদন করা যাবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন