বিজ্ঞাপন

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আধুনিক ডিজিটাল গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর নোয়াখালীতে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, মতবিনিময় ও কেক কাটার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এশিয়া পোস্টের নোয়াখালী প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ডিজিটাল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলার সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন ড. আব্দুল কাইয়ুম মাসুদ, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যা রাসেল, জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহনাজ পারভীন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশ, নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী খান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু নাসের মঞ্জু, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, এসএ টেলিভিশনের প্রতিনিধি আব্দুর রহিম বাবুল, নিউজ২৪ জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আরেফিন শাকিল, জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত বাবু, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি সালাউদ্দিন সুমন ও সাংবাদিক রোমানা ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে ডিজিটাল গণমাধ্যমই সবচেয়ে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার মাধ্যম। মানুষ এখন সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে দেশের ও বিশ্বের খবর জানতে চায়। তাই বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার বিকল্প নেই।

সিনিয়র সাংবাদিক বখতিয়ার শিকদার বলেন- সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ। একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যমই পারে সত্য তুলে ধরে মানুষের আস্থা অর্জন করতে। এশিয়া পোস্ট তার যাত্রার শুরুতেই যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

ড. আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এশিয়া পোস্ট সত্য ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবে বলে প্রত্যাশা করি।

ভিপি শাহনাজ পারভীন বলেন, সংবাদমাধ্যমকে দলীয় সংকীর্ণতার বাইরে থেকে সাধারণ মানুষের কথা বলতে হবে। সত্য প্রকাশের সাহসই একটি গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি।

রবিউল হাসান পলাশ বলেন, বর্তমানে তথ্যের ভিড়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ। এশিয়া পোস্ট যেন দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করতে পারে।

মাহবুর রহমান বলেন, ডিজিটাল সাংবাদিকতায় গতি গুরুত্বপূর্ণ হলেও তথ্য যাচাই আরও বেশি গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদই একটি গণমাধ্যমকে দীর্ঘদিন টিকিয়ে রাখে।

আবু নাসের মঞ্জু বলেন, “ভালো সাংবাদিকতা কখনো হারিয়ে যায় না। পাঠক ও দর্শক সবসময় সত্য সংবাদকে মূল্যায়ন করে।”

পরে অতিথিরা এশিয়া পোস্টের সফলতা কামনা করে কেক কাটেন এবং নতুন এ গণমাধ্যমের উত্তরোত্তর সাফল্য কামনা।

পড়ুন- সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে ‍শুভেন্দুর নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন