বিজ্ঞাপন

ভৈরবে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১

ভৈরবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. জাহাঙ্গীর (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ভৈরব থানাধীন ভৈরবপুর এলাকায় সিলেট বাসস্ট্যান্ডের বিপরীতে মেসার্স মা ফল ভান্ডারের উত্তর পাশে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক জাহাঙ্গীরের কাছ থেকে বডি ফিটিং অবস্থায় রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক জাহাঙ্গীর কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রায়কুটি (গুচ্ছগ্রাম) এলাকার মৃত ইসলাম উদ্দিন ও মৃত হাসনা বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক মো. সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে ভৈরব থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে প্রবাসির বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন